ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদের দিনও চলবে যেসব ট্রেন
ডুয়া ডেস্ক: ঈদের দিনে অধিকাংশ ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে প্রতিবারের মতো এবারও কিছু নির্দিষ্ট ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) মো. খায়রুল কবির স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। চিঠির অনুলিপি ইতোমধ্যে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ‘এবার ঈদের দিন রেলওয়ে পূর্বাঞ্চলের ১নং আপ/২নং ডাউন (চট্টগ্রাম মেইল) এবং ৫৫আপ/৫৬ নং ডাউন (ভাওয়াল এক্সপ্রেস) ছাড়া সব আন্তঃনগর, মেইল, এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার সুপারিশ করা করা হয়েছে। দেশের সর্ববৃহৎ ঈদ জামাত ঘিরে কিশোরগঞ্জের শোলাকিয়ায় বিশেষ ট্রেনটি শুধু ঈদের দিন চলাচল করবে।’
এ ছাড়া ঈদের দিনে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর, মেইল, কমিউটার এবং লোকাল বা মিশ্র ট্রেন চলাচল বন্ধ থাকবে। ওই দিন শুধুমাত্র ২৫ নম্বর (নকশি কাঁথা) ট্রেনটি খুলনা-ঢাকা রুটে চলবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল