ঢাকা, সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
এবার শেখ হাসিনার অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদক
ডুয়া ডেস্ক: ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৮ মে) দুদক থেকে একটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপ-পরিচালক মাসুদুর রহমান। দুদকের একটি উচ্চপদস্থ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, টিমটি শেখ হাসিনার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য-উপাত্ত সংগ্রহ, তা যাচাই এবং আয়কর নথি বিশ্লেষণের মাধ্যমে প্রকৃত অবস্থা নির্ধারণে কাজ শুরু করবে। এর আগে তার বিরুদ্ধে প্লট জালিয়াতি, বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগে একাধিক অনুসন্ধান চলমান রয়েছে।
বিশেষ করে পূর্বাচলে প্লট বরাদ্দ সংক্রান্ত মামলায় চার্জশিট দাখিলের পর আদালত শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এ মামলায় তার পাশাপাশি শেখ রেহানা, সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিনসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৪ কর্মকর্তার বিরুদ্ধেও অভিযোগ গঠন করা হয়েছে।
এছাড়া দেশের বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি সাবেক প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী এবং সাবেক সচিব মোকাম্মেল হককে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুদক জানিয়েছে, অনুসন্ধান কাজ দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- কবে হবে মেডিকেল ভর্তি পরীক্ষা, জানা গেল যা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ আগস্ট)
- রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড: ঢাবির কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা
- পিএসসিতে আরও চার সদস্য নিয়োগ
- কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এমবিএ স্কলারশিপে আবেদন শুরু