ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
দীর্ঘদিন পর মাঠে ফিরে যা বললেন সাকিব
ডুয়া ডেস্ক: দীর্ঘ ছয় মাস পর আবারও মাঠে ফিরছেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে শাহিন আফ্রিদির দল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে লাহোর দলে যোগ দিয়েছেন সাকিব। আজ শনিবার (১৭ মে) দলে যোগ দেওয়া সাকিব আগামীকালের ম্যাচে ভালো করার প্রত্যাশার কথা জানিয়েছেন।
লাহোর কালান্দার্সের পোস্ট করা এক ভিডিওতে সাকিব বলেন, “পিএসএলে আবার ফিরতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আগামীকালের ম্যাচটি ভালো যাবে। ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সেটার জন্য অপেক্ষা করছি।”
সাকিব আল হাসানকে দলে ভেড়ানো প্রসঙ্গে ফ্র্যাঞ্চাইজিটি জানায়, হাতে চোট পাওয়া ড্যারিল মিচেলের পরিবর্তে তাকে নেওয়া হয়েছে। তবে শুধু মিচেলই নয়, দলে আরও কিছু পরিবর্তন এসেছে।
ভারত-পাকিস্তান সংঘাতে টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর লাহোর দল থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার ডেভিড ভিসা ও উইকেটকিপার-ব্যাটসম্যান স্যাম বিলিংস। এছাড়া বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকেও পাওয়া যাবে না বলে জানিয়েছে দলটি।
ডেভিড ভিসা, স্যাম বিলিংস ও রিশাদ হোসেনের অনুপস্থিতিতেই সাকিব আল হাসানের জন্য সুযোগ তৈরি হয়েছে—যিনি গত নভেম্বরের পর কোনো পেশাদার ম্যাচ খেলেননি। একইভাবে সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কার ভানুকা রাজাপক্ষেও, যিনি জানুয়ারির পর আর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে নামেননি।
এর আগে পিএসএলে পেশোয়ার জালমি ও করাচি কিংসের হয়ে খেলেছেন সাকিব। তবে লাহোর কলান্দার্সের হয়ে এবারই প্রথম মাঠে নামছেন তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার