ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
ঢাবিতে দু’দিনব্যাপী ‘পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু
ডুয়া নিউজ: ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী ‘১২তম আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতা’ শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা আজ শনিবার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন।
ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (ডিইউডিএস) এবং পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করেছে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউডিএস-এর মডারেটর অধ্যাপক আমিরুস সালাত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক কনভেনশন শাখার পরিচালক মির্জা শওকত আলী স্বাগত বক্তব্য দেন। ডিইউডিএস-এর সভাপতি জুবায়ের হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন। সাধারণ সম্পাদক রাগীব আনজুম অনুষ্ঠান সঞ্চালন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমরা ভার্চুয়াল জগতের সঙ্গে দিন দিন বেশি সম্পৃক্ত হয়ে পড়ছি। ফলে মানুষের সঙ্গে মানুষের আন্তঃব্যক্তিক যোগাযোগ ও সম্পর্কের অবনতি ঘটছে। এতে নানাবিধ সামাজিক সমস্যা সৃষ্টি হচ্ছে। বিতর্ক, ক্রীড়া কার্যক্রম ও বিভিন্ন সাংস্কৃতিক চর্চা এধরনের সামাজিক সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সচেতনতা গড়ে তোলা জরুরি। সঠিক নীতিমালা তৈরি, পরিবেশ বান্ধব কার্যক্রম গ্রহণ ও পরিবেশ সংশ্লিষ্ট বিষয়বস্তুকে উপজীব্য করে বিতর্ক চর্চার উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সনাতন পদ্ধতিতে আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় ১৬টি বিশ্ববিদ্যালয়ের বিতর্কদল অংশগ্রহণ করছে। আগামী ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সকলকে উদ্বুদ্ধ করতে আয়োজন করা হচ্ছে এই বিতর্ক প্রতিযোগিতার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের