ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুয়েতে আসার ক্ষেত্রে যে পরামর্শ দিলেন রাষ্ট্রদূত
ডুয়া ডেস্ক: বাংলাদেশ থেকে কুয়েতে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রার আগে ভিসার ধরন, কাজের প্রকৃতি, বেতন, সুবিধা এবং নিয়োগকারী কোম্পানি বা কফিলের সঙ্গে স্বাক্ষরিত চুক্তিপত্র সঠিকভাবে যাচাই-বাছাই করার আহ্বান জানিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।
মঙ্গলবার (১৩ মে) কুয়েতের মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, অনেক সময় বাংলাদেশিরা কুয়েত থেকে পাওয়া ভিসা বাংলাদেশ দূতাবাস কর্তৃক সত্যায়িত কি না, তা না জেনেই দেশ ছাড়ছেন, যার ফলে ভিসা দালালদের প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই।
তিনি আরও জানান, যে কোনো কোম্পানির পক্ষে দূতাবাসে ভিসা সত্যায়নের জন্য আবেদন করা হলে, দূতাবাস তা যাচাই করে দেখে — শ্রমিকদের কাজের ধরন, বেতন, আবাসনসহ অন্যান্য সুযোগ-সুবিধা যথাযথভাবে নিশ্চিত আছে কি না। সবকিছু নিশ্চিত হওয়ার পরই ভিসা সত্যায়ন করা হয়।
রাষ্ট্রদূত বিশেষভাবে সতর্ক করে বলেন, ভিসা দালালের মাধ্যমে নয় বরং বৈধপথে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে কুয়েতে যাওয়ার চেষ্টা করা উচিত।
তিনি আরও জানান, কুয়েতে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে তিনি সক্রিয়ভাবে কাজ করছেন এবং এরই মধ্যে কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। বাংলাদেশ থেকেও একটি পরামর্শপত্র দূতাবাসে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মইন উদ্দিন সরকার সুমন, সাধারণ সম্পাদক আ হ জুবেদ, সহ-সভাপতি আল আমিন রানা, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হেবজু মিয়া, সাংগঠনিক সম্পাদক সাদেক রিপন, আন্তর্জাতিক সম্পাদক মো. সেলিম হাওলাদার, সাংবাদিক আহাদ আম্বিয়া খোকন, আলাল আহমদ, জসিম ভুইয়া ও কবি-সাংবাদিক নাসরিন আক্তার মৌসুমিসহ আরও অনেকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল