ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকটকে এলো নতুন ফিচার, ছবি থেকেই তৈরি হবে ভিডিও
ডুয়া ডেস্ক: তরুণদের কাছে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক এবার চালু করেছে নতুন এক যুগান্তকারী ফিচার। নতুন এই ফিচারের নাম ‘এআই অ্যালাইভ’, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি স্থির ছবি ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করতে পারবেন স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেটেড ভিডিও।
টিকটকের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, “একটি ছবি হাজার শব্দের সমান। আমরা সেই ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত করতে চাই।” এআই প্রযুক্তি ব্যবহার করে এই ফিচারটি ছবি ও টেক্সট ইনপুটের ভিত্তিতে ভিডিও তৈরি করবে, যা হবে অত্যন্ত বাস্তবঘন ও আকর্ষণীয়।
কীভাবে কাজ করে ‘এআই অ্যালাইভ’ ফিচার?
এই ফিচারটি ব্যবহার করতে হলে প্রথমে টিকটক অ্যাপের ইনবক্স পেজে যেতে হবে। সেখানে প্রোফাইল ছবির বাম পাশে থাকা নীল ‘প্লাস’ আইকনে ক্লিক করলে চালু হবে স্টোরি ক্যামেরা। এরপর ওপরে ডান পাশে থাকা ‘অ্যালাইভ’ অপশনটি নির্বাচন করতে হবে।
ব্যবহারকারী চাইলে একটি নতুন ছবি তুলতে পারেন বা গ্যালারি থেকে কোনো ছবি বেছে নিতে পারেন। এরপর দিতে হবে একটি সংক্ষিপ্ত টেক্সট প্রম্পট, যা অনুযায়ী ছবিটিকে ভিডিওতে রূপান্তর করবে টিকটকের এআই।
নিরাপত্তা ও যাচাই প্রক্রিয়া
টিকটক জানিয়েছে, এআই অ্যালাইভে তৈরি প্রতিটি ভিডিও কনটেন্টের জন্য রয়েছে একাধিক স্তরের নিরাপত্তা পর্যালোচনা। ছবি, টেক্সট প্রম্পট এবং তৈরি হওয়া ভিডিও—সবকিছুই যাচাই করে মডারেশন প্রযুক্তির মাধ্যমে, যাতে প্ল্যাটফর্মে নিরাপদ এবং গ্রহণযোগ্য কনটেন্ট নিশ্চিত করা যায়।
টেকবিশ্বে নতুন সংযোজন
বিশ্লেষকদের মতে, ছবি থেকে সরাসরি ভিডিও তৈরি করার সুবিধা প্রথমবারের মতো সরাসরি কোনো মোবাইল অ্যাপে সংযোজন করল টিকটক। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে যেখানে টেক্সট থেকে ছবি তৈরির প্রযুক্তি আগে থেকেই ছিল, সেখানে টিকটকের এই নতুন ফিচার ব্যবহারকারীদের জন্য এক নতুন সৃজনশীল অভিজ্ঞতা হয়ে উঠতে পারে।
বিশেষ করে কনটেন্ট নির্মাতা ও তরুণ ব্যবহারকারীদের মাঝে এই ফিচারটি দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা
- ৩২ হাজার প্রধান শিক্ষক পদে নিয়োগ কবে, জানালেন প্রতিমন্ত্রী