ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশে চলছে পাকিস্তানিদের জন্য ই-ভিসা চালুর কাজ
ডুয়া ডেস্ক: পাকিস্তানি নাগরিকদের জন্য বাংলাদেশ সফর সহজ করতে ই-ভিসা চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বর্তমানে এই প্রক্রিয়ার বাস্তবায়ন কাজ চলমান রয়েছে।
শুক্রবার (১৬ মে) লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) সফরকালে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন।
রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং সাংস্কৃতিক আদান-প্রদান সহজ করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ সময় তিনি দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধি দলের নিয়মিত বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন, যাতে নতুন সুযোগ সৃষ্টি এবং পারস্পরিক বাণিজ্যিক বোঝাপড়া আরও গভীর হয়।
রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের লক্ষ্য হলো পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করা। এ লক্ষ্যে তিনি বাংলাদেশের নারিকেল ও কয়লা এবং পাকিস্তানের চামড়া, মাংস, চাল, চিনি, মাছ ও কয়লা খাতে বাণিজ্যের সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি আরও জানান, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ এবং সামুদ্রিক পথ চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি