ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জব্দকৃত ৪৬ কোটি টাকার মাদক ধ্বংস করল কোস্ট গার্ড
ডুয়া ডেস্ক: কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকা থেকে জব্দকৃত বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা ধ্বংস করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। ধ্বংস করা মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ কোটি টাকা।
শুক্রবার (১৬ মে) বেলা ১১টার দিকে টেকনাফ বিসিজি স্টেশনে আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
কোস্ট গার্ড জানায়, ধ্বংসকৃত মাদকের মধ্যে ছিল ৯ লাখ ৬ হাজার ৪৭০ পিস ইয়াবা ও ৬০ কেজি ৪০০ গ্রাম গাঁজা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ জানান, এসব মাদক ২৭ ফেব্রুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সময়ে কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কক্সবাজার, কুতুবদিয়া, টেকনাফ, সেন্টমার্টিন এবং শাহপরীর আউটপোস্টের একক ও র্যাবের সঙ্গে যৌথভাবে পরিচালিত ১২টি মাদকবিরোধী অভিযানে জব্দ করা হয়।
তিনি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী জব্দকৃত সব মাদক ধ্বংস করা হয়েছে।
এ সময় বিজিবি, পুলিশ, জেলা প্রশাসন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার