ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শান্তি আলোচনায় অগ্রগতির জন্য ট্রাম্প-পুতিন সরাসরি বৈঠক জরুরি
ডুয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, তুরস্কে অনুষ্ঠিতব্য ইউক্রেন-রাশিয়া শান্তি আলোচনায় তাৎপর্যপূর্ণ কোনো অগ্রগতি তিনি আশা করছেন না।
তার মতে, স্থায়ী সমাধানের জন্য প্রয়োজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি বৈঠক। তুরস্কের দক্ষিণাঞ্চলে ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন শেষে রুবিও বলেন, “আমি মনে করি না তুরস্কে এই আলোচনায় বড় ধরনের অগ্রগতি হবে, যতক্ষণ না ট্রাম্প ও পুতিন মুখোমুখি হন।”
এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তার দেশ আলোচনায় অংশ নিতে একটি প্রতিনিধি দল পাঠাবে ইস্তাম্বুলে। তবে রাশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। আলোচনায় রাশিয়ার পক্ষে অংশ নেবেন প্রেসিডেন্ট পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি, যিনি দাবি করেছেন— তাদের দল সম্পূর্ণরূপে প্রস্তুত এবং আলোচনার জন্য যথাযথ ক্ষমতা ও দক্ষতা রাখে।
অন্যদিকে, মধ্যপ্রাচ্য সফরে থাকা ডোনাল্ড ট্রাম্পও একই মত প্রকাশ করেছেন। তিনি বিবিসিকে এয়ার ফোর্স ওয়ানের ভেতরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “পুতিন জানেন আমি না থাকলে তিনি যাবেন না। আর আমার ধারণা, আমরা মুখোমুখি না হওয়া পর্যন্ত কিছুই হবে না—আপনারা সেটা পছন্দ করুন আর না করুন।”
তিনি আরও বলেন, “আমাদের এই সংকটের সমাধান করতেই হবে, কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে।”
ট্রাম্প জানিয়েছিলেন, পরিস্থিতি অনুকূল হলে তিনি শুক্রবার ইস্তাম্বুলে আলোচনায় অংশ নিতে পারেন। তবে পরে জানিয়েছেন, সম্ভবত তিনি ওয়াশিংটনে ফিরে যাবেন।
উল্লেখ্য, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিদের মধ্যে ২০২২ সালের পর এই প্রথম ইস্তাম্বুলে সরাসরি শান্তি আলোচনা হওয়ার কথা। যদিও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত আলোচনার নির্দিষ্ট সময় জানানো হয়নি, বিভিন্ন সূত্র বলছে, বৈঠকটি শুক্রবার হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি