ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু
ডুয়া ডেস্ক: আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে আজ (১৬ মে)। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকে ২৯ মে এবং তার পরের দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে। প্রতিদিন ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই অগ্রিম টিকিট বিক্রি চলবে।
গত ১৪ মে বিকেলে এই সিদ্ধান্তের কথা গণমাধ্যমে জানান সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ। তিনি বলেন, যাত্রীরা বাসের টিকিট অনলাইনে এবং সরাসরি কাউন্টার থেকে উভয় পদ্ধতিতে কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে।
অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি জানান, বিআরটিএ নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে সতর্ক করা হয়েছে।
গত ঈদে এসি বাসের ভাড়া নিয়ে যাত্রীদের অসন্তোষ থাকায় এবার এ বিষয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে। রাকেশ জানান, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা নিজেদের সেবার মান অনুযায়ী ভাড়া ঠিক করে থাকেন। তবে এবারের ঈদে এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য হয়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়