ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চুল খোলা নাচে ট্রাম্পকে স্বাগত জানাল আমিরাতের মেয়েরা
ডুয়া ডেস্ক: চার দিনের মধ্যপ্রাচ্য সফরে আজ বৃহস্পতিবার (১৫ মে) সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে তিনি সৌদি আরব ও কাতার সফর করেন।
এদিন আবুধাবির বিমানবন্দরে ট্রাম্পকে অভ্যর্থনা জানান আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এছাড়া আমিরাতের মেয়েরা দেশটির ঐতিহ্যবাহী চুল খোলা খালেগি নাচে ট্রাম্পকে স্বাগত জানান।
মার্কিন প্রেসিডেন্টের যোগাযোগ উপদেষ্টা মার্গো মার্টিন এক্সে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে লম্বা চুলের তরুণীরা মাথা দুলিয়ে ট্রাম্পের সামনে নাচ করছেন। আর ট্রাম্প হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানাচ্ছেন।
আরব দেশগুলো যখন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ ও উদ্যোগে ব্যস্ত, ঠিক তখনি দখলদার ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকার ওপর বর্বরতা আরও তীব্র করেছে। ধারণা করা হয়েছিল ট্রাম্পের সফরের সময় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হবে, তবে তা এখনো বাস্তবায়িত হয়নি।
দখলদার ইসরায়েল ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগে হুমকি দেয়, ‘তিনি এই অঞ্চলে থাকা অবস্থায় যদি হামাস তাদের সঙ্গে কোনও যুদ্ধবিরতি না করে তাহলে গাজায় ব্যাপক হামলা চালানো হবে।’
শুক্রবার ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে বিদায় নেবেন, তবে এখনও যুদ্ধবিরতির কোনো সংকেত পাওয়া যায়নি। এরই মধ্যে দখলদাররা ট্রাম্প চলে যাওয়ার আগেই হামলার মাত্রা আরও তীব্র করেছে। বুধবার ইসরায়েলি সেনারা প্রায় ১০০ ফিলিস্তিনি হত্যা করে, যা আজ ১০০-এরও বেশি ছাড়িয়েছে।
সূত্র: আল জাজিরা
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ