ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
‘ভারতের সঙ্গে যুদ্ধবিরতি চলবে ১৮ মে পর্যন্ত’
ডুয়া ডেস্ক: পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন, পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সিনেটে ভাষণ দেওয়ার সময় তিনি জানান, বুধবার (১৪ মে) উভয় পক্ষের সামরিক অভিযানের মহাপরিচালকরা (ডিজিএমও) হটলাইনে যোগাযোগ করেন এবং তখন এই অগ্রগতি হয়।
পরমাণু শক্তিধর এই দুই দেশের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরুর পর, পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালক (ডিজিএমও) মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ এবং ভারতের লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই গত ১০ মে হটলাইনের মাধ্যমে প্রথম দফা আলোচনা করেন।
ইসহাক দার বলেন, ‘ডিজিএমওদের প্রথম কথোপকথনের সময়, যুদ্ধবিরতি ১২ মে পর্যন্ত বাড়ানো হয়েছিল। পরে ১২ মে ডিজিএমওরা আবার কথা বললে, যুদ্ধবিরতি ১৪ মে পর্যন্ত বাড়ানো হয়। সবশেষ ১৪ মে আরও আলোচনার ফলে যুদ্ধবিরতি ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।’
তিনি বলেন, গত ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাকে জানান, নয়াদিল্লি যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। তার কথায়, ‘১০ মে সকাল সোয়া ১০টার দিকে, আমি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে একটি ফোন কল পাই, যিনি আমাকে জানান যে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তখন আমাদের প্রথম পর্যায়ের অভিযান শেষ হওয়ার কাছাকাছি ছিল।’
ইসহাক দার বলেন, তিনি শীর্ষ মার্কিন কূটনীতিককে বলেছিলেন যে নয়াদিল্লি যুদ্ধবিরতিতে রাজি থাকলে, পাকিস্তানও তা করতে প্রস্তুত। পরে মার্কিন প্রেসিডেন্ট নিজেই জানান ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ