ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা’
ডুয়া ডেস্ক: ইন্টারনেটের দাম কমানোর জন্য নানান পদক্ষেপ নিয়েছে সরকার। কিন্তু এর পরও দেশে ইন্টারনেটের মূল্য এখনো নাগালের বাইরে- এমন অভিযোগের প্রেক্ষিতে মোবাইল অপারেটরগুলোর উদ্দেশে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, “ইন্টারনেটের মূল্য না কমালে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।”
আজ বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা বলেন, “ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে।”
ফয়েজ আহমদ তৈয়্যব জানান, “বিটিআরসি ইতোমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে।”
তিনি আরও, “আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, “ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ।”
বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫ আগামী ১৭ মে পালিত হবে। এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: ‘ডিজিটাল রূপান্তরে নারী-পুরুষ সমতায়ন’— যা শুধুই একটি স্লোগান নয়, বরং প্রযুক্তিতে নারীদের অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করার একটি বড় চ্যালেঞ্জকেও সামনে আনছে।
আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) তথ্য অনুযায়ী, এখনও বিশ্বে প্রায় ২.৬ বিলিয়ন মানুষ ইন্টারনেট থেকে বঞ্চিত রয়েছেন, যাদের একটি বড় অংশ নারী। যদিও উন্নত দেশগুলোতে এই ডিজিটাল বিভাজন কমছে, তবে স্বল্পোন্নত ও নিম্ন আয়ের দেশগুলোতে নারীদের অনগ্রসরতাই বেশি লক্ষণীয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের (রুটিন দায়িত্বে) সচিব জহিরুল ইসলাম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)