ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
ভারী বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়ার শঙ্কা
দেশজুড়ে আগামী কয়েক দিন মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। তবে এই বৃষ্টির পর তাপমাত্রা না কমে, উল্টো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে প্রকাশিত আবহাওয়া অফিসের বুলেটিন অনুসারে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় থাকায় শুক্রবার (৮ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত দেশের ছয়টি বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। বিভাগগুলো হলো—রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম। এছাড়া ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এই সময়ে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির কারণে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
তবে আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও তাপমাত্রা আবার বাড়তে শুরু করতে পারে। সংস্থাটি আরও জানায়, চলতি সপ্তাহজুড়েই দেশব্যাপী বৃষ্টিপাতের প্রবণতা বাড়তির দিকে থাকবে।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত সক্রিয়। এর প্রভাবেই দেশজুড়ে এই বৃষ্টিপাত হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি