ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ফ্যাসিবাদমুক্ত করতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী দাবি জানিয়েছে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন আয়োজনের। একই সঙ্গে দলটির ঘোষিত ৭ দফা বাস্তবায়নে জনগণকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।
সভায় জামায়াতের নেতারা বলেন, জুলাই-আগস্টের গণআন্দোলনের মূল লক্ষ্য ছিল একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য অর্জনে জুলাই সনদ-কে আইনগত স্বীকৃতি দেওয়া এবং তার ভিত্তিতেই পরবর্তী নির্বাচন আয়োজন করা সময়ের দাবি।
তারা আরও বলেন, ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়িত না হলে জনগণের রাজনৈতিক প্রত্যাশা অপূর্ণই থেকে যাবে। তাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ফ্যাসিবাদ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে শামিল হতে হবে।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি