ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
২৬টি বিশ্ববিদ্যালয়ে চান্স : তবুও থমকে গেলো রাফিয়ার জীবন
২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে সুযোগ পেয়েও ক্লাস শুরুর আগেই না ফেরার দেশে পাড়ি জমালেন মেধাবী ছাত্রী রাফিয়া সুলতানা কুইন। আগামী ১৭ আগস্ট ছিল তাঁর জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ক্লাস—কিন্তু তার আগেই থেমে গেল সব স্বপ্ন, সব সম্ভাবনা।
বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে রাজশাহীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই মেধাবী ছাত্রী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।রাফিয়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক আহমেদের ছোট মেয়ে। হঠাৎ অ্যাজমা ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়, সেখানেই মৃত্যু হয় তাঁর।
ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করার পর দেশের প্রায় সব শীর্ষ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অসাধারণ ফল করেন রাফিয়া। ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, সাস্ট, খুলনাসহ গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে সুযোগ পান তিনি। তবু বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগ, যেখানে ভর্তিও সম্পন্ন হয়েছিল।
রাফিয়ার বাবা বলেন, “আমার মেয়েটা শুধু আমার না, পুরো ভোলাহাটবাসীর গর্ব ছিল।”স্থানীয় প্রবীণ সাংবাদিক গোলাম কবির বলেন, “রাফিয়ার মৃত্যুতে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেছে। সে ছিল এক উজ্জ্বল সম্ভাবনার নাম।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)