ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবির দুই শিক্ষার্থীকে ৫০ হাজার টাকা বৃত্তি প্রদান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত দুই বিভাগের দুই জন অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত ‘মো. মুনিরুল ইসলাম - শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ থেকে তাদের এই বৃত্তি প্রদান করা হয়।
আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান, দাতা পরিবারের সদস্য ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. নায়িম সুলতানা এবং ট্রাস্ট ফান্ডের দাতা উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পিতা-মাতার স্মৃতি রক্ষার্থে উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. উম্মে বুশরা ফাতেহা সুলতানা ১০লাখ টাকা অনুদান দিয়ে ২০২৪ সালে ‘মো. মুনিরুল ইসলাম - শামসুন্নাহার বেগম ট্রাস্ট ফান্ড’ গঠন করেন। এই ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ১ম বর্ষ ২য় সেমিস্টারে অধ্যয়নরত দু’জন এতিম ও অসচ্ছল শিক্ষার্থীকে এককালীন ২৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা