ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
নয় মাসের সবচেয়ে বড় অর্জন জানালেন প্রেস সচিব
ডুয়া ডেস্ক: “গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের হালচাল” শীর্ষক এক আলোচনা সভায় আজ ১৫ মে বৃহস্পতিবার, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, “নয় মাসের ইন্টেরিম সরকারের অন্যতম বড় সাফল্য হলো—দেশে শান্তি বজায় রাখা এবং নিশ্চিত করা যে কেউ আইন নিজের হাতে তুলে নেয়নি।”
তিনি বলেন, “বিশ্বজুড়ে দেখা যায়, গণঅভ্যুত্থানের পর মানুষ ক্ষোভে ফেটে পড়ে এবং অনেক সময় আইন নিজের হাতে তুলে নেয়। কিন্তু আমাদের দেশে সেই পরিস্থিতি তৈরি হয়নি, যা সত্যিই প্রশংসনীয়।”
এসময় শফিকুল আলম প্রশ্ন তোলেন, “গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের কেন সন্ত্রাসী বা জঙ্গি বলা হচ্ছে? এ ধরনের ভাষা প্রয়োগ করে মূলত শেখ হাসিনাকে তাদের বিরুদ্ধে সহিংসতা চালানোর একটি ‘বৈধতা’ দেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “এই তরুণরা চাইলে প্রতিশোধ নিতে পারতেন, কিন্তু তারা তা করেননি। আমি তাদের সহনশীলতা ও দায়িত্বশীল আচরণের জন্য লাখো অংশগ্রহণকারী তরুণকে স্যালুট জানাই। নয় মাসের মধ্যে এটি ছিল একটি সত্যিকারের বড় অর্জন।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত