ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
দ্বিতীয় দিনের মতো সড়কে অবস্থান, ইশরাককে মেয়র পদে বসানোর দাবি
ডুয়া ডেস্ক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনেও চলেছে অবস্থান কর্মসূচি। গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজার পর্যন্ত সড়কের দুই পাশের যান চলাচল এতে বন্ধ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) ডিএসসিসির নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে বিভিন্ন ওয়ার্ড থেকে অংশগ্রহণকারীরা মিছিলসহকারে সেখানে জড়ো হন।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেছেন, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ সত্ত্বেও ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ করিয়ে দায়িত্ব হস্তান্তর করা হচ্ছে না। তারা দাবি করেন, জনতার রায়ে বিজয়ী হওয়া সত্ত্বেও তাকে দায়িত্ব থেকে বঞ্চিত রাখা হয়েছে, যা জনগণের রায় উপেক্ষা করার সামিল।
উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে প্রায় পৌনে ২ লাখ ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন। তবে গত ২৭ মার্চ সংশ্লিষ্ট নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে ট্রাইব্যুনাল। এরপর ২২ এপ্রিল গেজেট প্রকাশে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন।
দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী