ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জাপান যাত্রার স্বপ্নপূরণে নতুন সুযোগ
ডুয়া নিউজ: জাপানে কেয়ার গিভার পেশায় কাজ করতে আগ্রহীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। সংস্থাটি জাপানে দক্ষ কেয়ার গিভার প্রেরণের লক্ষ্যে প্রাথমিক অনলাইন নিবন্ধনের জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
১৩ মে (মঙ্গলবার) বোয়েসেলের উপমহাব্যবস্থাপক (উন্নয়ন ও গবেষণা) মোহাম্মদ আলম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেয়ার গিভার পেশাটি জাপানে একটি সম্ভাবনাময় শ্রম খাত এবং সেখানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে এই খাতে দক্ষ জনশক্তি প্রেরণের লক্ষ্যে নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে আগ্রহী প্রার্থীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।
প্রাথমিক যোগ্যতা
-
জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট (JLPT-N4) বা জাপান ফাউন্ডেশন টেস্ট ফর বেসিক জাপানিজ (JFT-Basic) সনদধারী হতে হবে;
-
নার্সিং কেয়ার স্কিল টেস্ট (Caregiver) বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট স্কিল টেস্টে উত্তীর্ণ হতে হবে;
-
কমপক্ষে এসএসসি পাস;
-
বয়সসীমা: ১৮ থেকে ৪০ বছর;
-
পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
যোগ্য প্রার্থীদের চূড়ান্ত ইন্টারভিউতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের লেবার কন্ট্রাক্ট, বেতন, ওভারটাইম, থাকা-খাওয়া, বার্ষিক ছুটি, মেডিকেল সুবিধা, ইন্সুরেন্স এবং বোয়েসেলের সার্ভিস চার্জ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হবে।
নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা
-
অনলাইনে নিবন্ধনের সময় ‘পার্সোনাল সিভি’ অপশনে গিয়ে প্রার্থীর সিভি, প্রশিক্ষণ সনদ, JLPT/JFT সনদ ও নার্সিং কেয়ার স্কিল সনদসহ প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করে একটি পিডিএফ ফাইলে (সর্বোচ্চ ১ এমবি) আপলোড করতে হবে;
-
হালনাগাদ পাসপোর্টসহ ইন্টারভিউতে অংশ নিতে হবে;
-
অনলাইনে নিবন্ধনের শেষ তারিখ: ২৫ মে ২০২৫;
-
নিবন্ধনের লিংক: https://brms.boesl.gov.bd/
গুরুত্বপূর্ণ সতর্কতা
বোয়েসেল জানিয়েছে, অনলাইনে নিবন্ধন করলেই জাপানে চাকরি নিশ্চিত হয় না। নির্বাচন সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত বোয়েসেল গ্রহণ করতে পারে। কোনো ধরনের আর্থিক লেনদেন বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বোয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ বা প্রদান করে না এবং নৈতিক অভিবাসন নিশ্চিত করাই তাদের লক্ষ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)