ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভারতে সীমান্তবর্তী ৮ শহরে ফ্লাইট বাতিলের হিড়িক
ডুয়া ডেস্ক: ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সংঘাতের প্রেক্ষিতে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমলেও পরিস্থিতি এখনও সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। শান্তিপূর্ণ আলোচনার পথে দুই দেশ এগোতে চাইলেও উত্তেজনার রেশ থেকে যাচ্ছে।
এই অবস্থায় ভারতের দুই বৃহৎ বেসরকারি বিমান সংস্থা—এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো—উত্তর ও পশ্চিম সীমান্তবর্তী কয়েকটি শহরের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে।
মঙ্গলবার (১৩ মে) বিবিসি ও এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাগুলো।
এয়ার ইন্ডিয়া জানায়, সাম্প্রতিক ঘটনাপ্রবাহের কারণে তারা জম্মু, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনগর, চণ্ডীগড় ও রাজকোট রুটের ফ্লাইট বাতিল করছে।অন্যদিকে ইন্ডিগো জানিয়েছে, তারা জম্মু, অমৃতসর, চণ্ডীগড়, লেহ, শ্রীনগর ও রাজকোটের ফ্লাইট বাতিল করেছে।
গত শনিবার বিকেল থেকে ভারত-পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি কার্যকর হলেও দু'পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এখন পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ না হলেও পরিস্থিতি বেশ উত্তেজনাপূর্ণ।
এদিকে সোমবার ভারতীয় সেনাবাহিনী জানায়, জম্মুর সাম্বা সেক্টরে তারা একটি সন্দেহভাজন ড্রোন শনাক্ত করেছে।
এর আগে উত্তেজনার সময় ভারত সরকার দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করেছিল, যা সোমবার থেকে পুনরায় চালু করা হয়। তবে যেসব শহরের বিমানবন্দর চালু করা হয়েছিল, সেগুলোর অনেকগুলিতেই এখন ফ্লাইট বাতিল করা হচ্ছে—এতেই স্পষ্ট, সতর্ক অবস্থান এখনও বজায় রাখা হচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস