ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সারা দেশে অনলাইনে এনআইডি কার্যক্রম বন্ধ
ডুয়া ডেস্ক: সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত অনলাইন সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এনআইডি সার্ভারে লগইন করতে গিয়ে ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) না পাওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।
এতে করে সেবা নিতে আসা হাজারো নাগরিক চরম ভোগান্তিতে পড়েছেন। দেশের বিভিন্ন এলাকা থেকে আসা সেবাগ্রহীতারা নির্বাচন কমিশনের (ইসি) কার্যালয়ে অপেক্ষা করছেন সেবা পাওয়ার আশায়।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর মঙ্গলবার (১৩ মে) গণমাধ্যমকে জানান, “সার্ভারে প্রবেশ করতে ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়ার পর একটি ওটিপির প্রয়োজন হয়। কিন্তু সেই ওটিপি না আসায় কর্মকর্তারা সার্ভারে লগইন করতে পারছেন না। ফলে অনলাইন কার্যক্রম বন্ধ রয়েছে।”
তিনি আরও বলেন, “আমাদের সার্ভার চালু আছে, তবে ওটিপি সার্ভিসের সমস্যার কারণে সেবা ব্যাহত হচ্ছে। এই সার্ভিসটি একটি তৃতীয় পক্ষের কাছ থেকে নেওয়া হয়েছে, যাদের সিস্টেমে সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটি সমাধানের কাজ চলছে। সমাধান হলেই সেবাগ্রহণ স্বাভাবিক হবে।”
তবে ছবি তোলা ও বায়োমেট্রিক গ্রহণের কাজ ঠিকঠাক চলছে বলে জানিয়েছেন তিনি।
ইসির কয়েকজন মাঠ কর্মকর্তাও জানিয়েছেন, ওটিপি না আসার কারণে তারা সকাল থেকে সেবা দিতে পারছেন না। কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুতই সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি