ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারত-পাকিস্তানের প্রথম সেনা বৈঠক, এলো যে সিদ্ধান্ত
ডুয়া ডেস্ক: যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো সোমবার (১২ মে) ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সেনা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে আর কোনো ধরনের গুলি না চালানোর বিষয়ে একমত হয়েছে। সেই সঙ্গে আক্রমণাত্মক বা শত্রুতামূলক কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে তারা।
বিকেল ৫টায় এই বৈঠক শুরু হয়, যদিও প্রাথমিকভাবে এটি দুপুর ১২টায় হওয়ার কথা ছিল। সময়মতো বৈঠক না হওয়ায় কিছুটা অনিশ্চয়তা তৈরি হলেও শেষ পর্যন্ত তা সফলভাবে অনুষ্ঠিত হয়।
দিল্লির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, বৈঠকে সীমান্ত ও সীমান্তবর্তী এলাকা থেকে সেনা কমানো নিয়েও আলোচনা হয়েছে। ভারতের ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই ও পাকিস্তানের ডিজিএমও মেজর জেনারেল কাশিফ আবদুল্লাহ আলোচনায় অংশ নেন।
ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪৫ মিনিট স্থায়ী এই বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেমন:
১. সীমান্তরেখার ১ কিলোমিটারের মধ্যে কোনো হেলিকপ্টার এবং ১০ কিলোমিটারের মধ্যে কোনো যুদ্ধবিমান প্রবেশ করবে না।
২. জম্মু-কাশ্মীরসহ অন্যান্য সীমান্ত এলাকার নিরাপত্তার দায়িত্ব সামলাবে ভারতের বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স) ও পাকিস্তানের রেঞ্জার্স।
৩. সীমান্তে সেনাবাহিনী অবস্থান করবে, তবে কোনো উত্তেজনা সৃষ্টি না হলে তারা সক্রিয়ভাবে সামনে আসবে না।
যদিও বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি, তবে সূত্রের বরাতে জানা যাচ্ছে—উভয় দেশ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আন্তরিক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ