ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বি-প-জ্জ-নক গোয়েন্দা তথ্য, বার্তা যায় ভারতে
ডুয়া ডেস্ক: কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর থেকেই ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে আসছে। যদিও ইসলামাবাদ হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে এবং একটি নিরপেক্ষ তদন্তে অংশ নিতে আগ্রহ দেখায়। তবুও ভারত একাধিক কড়া পদক্ষেপ নেয়, পাল্টা প্রতিক্রিয়ায় সাড়া দেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। টানা দুই সপ্তাহ ধরে হুমকি-ধমকি চলার পর সংঘর্ষে রূপ নেয় উত্তেজনা, যা চারদিন ধরে প্রায় যুদ্ধের পর্যায়ে পৌঁছে যায়।
এমন সংকটময় মুহূর্তে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটানা ৪৮ ঘণ্টার আলোচনা শেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে সেই যুদ্ধবিরতির পেছনে যুক্তরাষ্ট্র যে গুরুতর গোয়েন্দা তথ্য পেয়েছিল, তা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী ও অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলস—এই তিন শীর্ষ কর্মকর্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিলেন।
৯ মে যুক্তরাষ্ট্র একটি বিপজ্জনক গোয়েন্দা বার্তা পায়, যা থেকে বোঝা যায় ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত ভয়াবহ রূপ নিতে চলেছে। তখনই ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিষয়টি জানান এবং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
স্থানীয় সময় শুক্রবার দুপুরে জেডি ভ্যান্স ফোনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সরাসরি জানান, হোয়াইট হাউসের আশঙ্কা চলমান সংঘাত বড় ধরনের যুদ্ধে রূপ নিতে পারে। তাই অবিলম্বে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
যুক্তরাষ্ট্র তখন ধারণা করেছিল, দুই দেশের মধ্যে কোনো কূটনৈতিক সংলাপ নেই। সেই প্রেক্ষিতে মোদিকে একটি আলোচনার রূপরেখা দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের বিশ্বাস অনুযায়ী পাকিস্তান মেনে নেবে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গোয়েন্দা তথ্যের নির্দিষ্ট বিবরণ প্রকাশ না করলেও যুক্তরাষ্ট্রের এই তিন শীর্ষ কর্মকর্তা রাতভর দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। মোদির সঙ্গে ভ্যান্সের ফোনালাপ ছিল যুদ্ধবিরতির মোড় ঘোরানো এক ধাপ।
এরপর ১০ মে শনিবার সন্ধ্যায় প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে ভারত ও পাকিস্তান উভয়ই বিষয়টি নিশ্চিত করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত