ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করতে মাঠে নেমেছে: খামেনি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলনকে সরাসরি ‘দাঙ্গা’ আখ্যা দিয়ে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি দাবি করেছেন, রাজপথে নামা বিক্ষোভকারীরা মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করতেই সহিংস কর্মসূচিতে যুক্ত হচ্ছে।
শুক্রবার (৯ জানুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ৮৬ বছর বয়সী এই নেতা বলেন, কয়েক লাখ মানুষের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলামি প্রজাতন্ত্র কোনোভাবেই বিশৃঙ্খলাকারীদের কাছে মাথা নত করবে না। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার কোনো দ্বিধা করবে না। বিবিসি এ তথ্য জানিয়েছে।
এরই মধ্যে টানা ১৩ দিনের বিক্ষোভে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের নিরাপত্তা ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের ‘সশস্ত্র দুষ্কৃতকারী’ ও ‘শান্তি বিনষ্টকারী’ হিসেবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে।
দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, সামরিক বা সরকারি স্থাপনায় যেকোনো ধরনের হামলার জবাব হবে অত্যন্ত কঠোর। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে ইরান অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র উসকানি ও প্ররোচনার মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে এবং শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস রূপ দিচ্ছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, এ পর্যন্ত অন্তত ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। কয়েকটি সংস্থা নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করেছে, যার মধ্যে শিশুও রয়েছে। পাশাপাশি দুই হাজার দুই শতাধিক মানুষ গ্রেপ্তার হয়েছেন এবং দেশজুড়ে ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে সীমিত রাখা হয়েছে।
এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ইরান বর্তমানে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। পরিস্থিতি আরও অবনতি হলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি, যদিও সরাসরি সেনা পাঠানোর সম্ভাবনা নাকচ করেন।
ইরানের অস্থিরতা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করেছে। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির নেতারা এক যৌথ বিবৃতিতে ইরানি নিরাপত্তা বাহিনীর সহিংসতার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিকও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ করা সবার মৌলিক অধিকার।
এর মধ্যেই ইরানের সাবেক শাহের পুত্র রেজা পাহলভি যুক্তরাষ্ট্রের কাছে জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তবে ইরান সরকার এই আহ্বানকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা