ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
পার্থ হক: বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রতীক্ষিত লড়াইয়ের অপেক্ষার অবসান হতে চলেছে। কাতার বিশ্বকাপের চার বছর পর আবারও শিরোপা নির্ধারণী মঞ্চে মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপের অন্যতম শক্তিশালী দল স্পেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ঘিরে ইতোমধ্যেই বিশ্বজুড়ে তীব্র উন্মাদনা ছড়িয়ে পড়েছে।
লিওনেল মেসিকে সামনে রেখে আর্জেন্টিনা এবার মাঠে নামছে ইতিহাস গড়ার লক্ষ্যে। কাতারে বিশ্বকাপ জয়ের পর এবারও শিরোপা ধরে রাখতে পারলে ইতালি ও ব্রাজিলের পর তৃতীয় দেশ হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা।
৩৯ বছর বয়সেও মেসি দলের সবচেয়ে বড় ভরসা। পুরো টুর্নামেন্টজুড়ে তার নেতৃত্ব ও অভিজ্ঞতা আর্জেন্টিনাকে আত্মবিশ্বাস জুগিয়েছে। সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল।
অন্যদিকে, লুইস ডি লা ফুয়েন্তের অধীনে নতুন রূপে দেখা যাচ্ছে স্পেনকে। বল দখলভিত্তিক ফুটবল, আক্রমণ-রক্ষণে ভারসাম্য এবং তরুণ ফুটবলারদের উজ্জ্বল পারফরম্যান্সে পুরো টুর্নামেন্টে অন্যতম সেরা দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে স্প্যানিশরা।
ফাইনালে ওঠার পথে সেমিফাইনালে তারা ২-০ গোলে হারিয়েছে শক্তিশালী ফ্রান্সকে। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে অনেক বিশ্লেষকই স্পেনকে এবারের শিরোপার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছেন। এমনকি দলটির স্পষ্ট কোনো দুর্বলতা খুঁজে পাওয়া কঠিন বলেও মত দিয়েছেন অনেকে।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানও বেশ সমানে সমান। ফিফা স্বীকৃত ও প্রীতি ম্যাচ মিলিয়ে এখন পর্যন্ত ১৪ বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও স্পেন। এর মধ্যে উভয় দলই ৬টি করে ম্যাচ জিতেছে, আর ২টি ম্যাচ ড্র হয়েছে।
তবে বিশ্বকাপের মঞ্চে একমাত্র দেখায় জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে স্পেনকে ২-১ গোলে হারিয়েছিল লাতিন আমেরিকার দলটি।
পরিসংখ্যানভিত্তিক পূর্বাভাসে অবশ্য স্পেন কিছুটা এগিয়ে। অপ্টা সুপার কম্পিউটারের হিসাবে ফাইনালে স্পেনের জয়ের সম্ভাবনা ৪২ শতাংশ। আর্জেন্টিনার সম্ভাবনা ধরা হয়েছে ২৭ শতাংশ এবং ম্যাচটি নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ৩১ শতাংশ।
তবে ফুটবলে পরিসংখ্যানই শেষ কথা নয়। বিশেষ করে লিওনেল মেসির মতো একজন তারকা যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন।
বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে ২০ জুলাই সোমবার রাত ১টায়, অর্থাৎ ১৯ জুলাই রোববার দিবাগত রাতে।
বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে টি-স্পোর্টস, বিটিভি ও সময় টিভিতে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন।
এ ছাড়া অনলাইন প্ল্যাটফর্মে টফি ও আইস্ক্রিন অ্যাপের মাধ্যমেও ম্যাচ দেখার সুযোগ থাকবে। কিছু ক্ষেত্রে সাবস্ক্রিপশনের প্রয়োজন হতে পারে।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য Sportzfy অ্যাপ একটি বিকল্প মাধ্যম হিসেবে ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজেও লাইভ স্ট্রিম পাওয়া যেতে পারে। ‘Sports Kothon’ কিংবা ‘Hay Sports HD’ সার্চ করেও সম্প্রচারের খোঁজ পাওয়া সম্ভব।
ম্যাচের হাইলাইটস ও গুরুত্বপূর্ণ আপডেট জানতে টি-স্পোর্টসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নজর রাখতে পারেন ফুটবলপ্রেমীরা।
এখন পুরো ফুটবল বিশ্বের চোখ এক প্রশ্নে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে ইতিহাস গড়বে কি মেসির আর্জেন্টিনা, নাকি নতুন যুগের সূচনা করে শিরোপা জিতবে স্পেন?
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে