ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্কবার্তা
আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনা এবং যেকোনো মুহূর্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
রোববার (১৮ জুলাই) প্রকাশিত এক জরুরি বার্তায় বিশ্বের যেকোনো প্রান্তে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে এবং যেকোনো সময় এর আরও অবনতি ঘটতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখা এবং নিয়মিত নিরাপত্তা–সংক্রান্ত তথ্য অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
সতর্কবার্তায় বলা হয়েছে, শুধু মধ্যপ্রাচ্যই নয়, বিশ্বের বিভিন্ন স্থানে থাকা মার্কিন নাগরিক এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানও বর্তমানে উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, ইরানপন্থী বিভিন্ন গোষ্ঠী বিশ্বের যেকোনো স্থানে মার্কিন নাগরিক কিংবা যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের বাইরেও কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন হামলার ঝুঁকিতে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।
পররাষ্ট্র দপ্তর আরও জানায়, বর্তমান পরিস্থিতিতে আকস্মিকভাবে বিমান চলাচল বাতিল হওয়া কিংবা আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার মতো ঘটনা ঘটতে পারে, যা আন্তর্জাতিক ভ্রমণে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে। এ অবস্থায় বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সংশ্লিষ্ট দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নিরাপত্তা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া জরুরি পরিস্থিতিতে দ্রুত নিরাপত্তা সংক্রান্ত তথ্য ও হালনাগাদ বার্তা পেতে মার্কিন নাগরিকদের ‘স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রাম’-এ নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি হোয়াটসঅ্যাপের ‘ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট - সিকিউরিটি আপডেটস ফর ইউএস সিটিজেনস’ চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ‘@TravelGov’ হ্যান্ডেল অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে যেকোনো দেশে ভ্রমণের আগে ‘travel.state.gov/destination’ ওয়েবসাইট থেকে সংশ্লিষ্ট দেশের ভ্রমণ নির্দেশিকা ও সর্বশেষ সতর্কবার্তা দেখে নেওয়ার জন্যও বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর