ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হুথি হামলার পর সৌদির পাশে চীন
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর সৌদি আরবের প্রতি সমর্থন জানিয়েছে চীন। বেইজিং বলেছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল হতে হবে।
সম্প্রতি সৌদি আরব তাদের আকাশসীমায় হুথি বিদ্রোহীদের ছোড়া কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করে। এর পর এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান চলমান আঞ্চলিক উত্তেজনা, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাতপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে সৌদি আরবের প্রতি চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
লিন জিয়ান সাংবাদিকদের বলেন, চীন কোনোভাবেই বেসামরিক স্থাপনায় হামলা সমর্থন করে না এবং এ ধরনের হামলার তীব্র বিরোধিতা করে। তিনি জোর দিয়ে বলেন, সৌদি আরবসহ এ অঞ্চলের অন্যান্য দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, বেইজিং সবসময় যেকোনো বিরোধ রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমাধানের পক্ষে। দ্রুত এ অঞ্চলে শান্তি ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সব পক্ষকে সংলাপ ও কূটনীতির পথ অনুসরণের আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, সম্প্রতি সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে আনসার আল্লাহ নামে পরিচিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের ওপর অবরোধ বা ‘অবরোধের’ মতো পরিস্থিতি সৃষ্টি করার হুমকি দেয়। এর পরই বেইজিংয়ের পক্ষ থেকে এ আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হলো।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত