ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্রকে ধ্বংসাত্মক জবাবের হুঁশিয়ারি দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলী আবদুল্লাহি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক পদক্ষেপ নিলে তার ‘কঠোর ও ধ্বংসাত্মক’ জবাব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে তিনি এ সতর্কবার্তা দেন।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে আলী আবদুল্লাহি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো হামলার জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত।
তিনি বলেন, ‘যেকোনো আগ্রাসন বা নিষ্ঠুরতার জবাব দেওয়া হবে দৃঢ় ও ধ্বংসাত্মকভাবে।’
যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করে তিনি আরও বলেন, ইরানের সামরিক বাহিনী, সরকার ও জনগণের মধ্যে ঐক্য আরও সুদৃঢ় করা হবে।
আবদুল্লাহির দাবি, ‘সামরিক সংঘাতে একের পর এক ব্যর্থতার পর শত্রু এখন জনগণ ও নেতৃত্বের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে।’
তিনি আরও বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতাই দেশটির জনগণের শান্তি ও নিরাপত্তার শক্ত ভিত্তি। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, নতুন কোনো সংঘাতে তাদের আগের তুলনায় আরও ‘বেশি মূল্য’ দিতে হবে।
এর আগে শনিবার যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নতুন করে বিমান হামলা চালায়। জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার পর এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে হামলা শুরু হয়।
সেন্টকমের দাবি, এই হামলার উদ্দেশ্য ছিল ইরানের হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে হুমকি দেওয়ার সক্ষমতা কমিয়ে আনা এবং জর্ডানে মার্কিন সেনাদের ওপর হামলাকারী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
অন্যদিকে, ইরানি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলা দক্ষিণ ইরানের সিরিক এলাকার কাছাকাছি স্থানে হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর