×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

২০২৬ জুলাই ২১ ১৮:৩০:৫১

ভারতে প্রথমবারের মতো ডেঙ্গু টিকার অনুমোদন

আন্তর্জাতিক ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ভারত। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ বাজারজাতকরণের অনুমোদন দেওয়া হয়েছে। জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি এই টিকার অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। এর মধ্য দিয়ে ভারতে প্রথমবারের মতো কোনো ডেঙ্গু টিকা আইনি স্বীকৃতি পেল।

অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা ‘কিউডেঙ্গা’ টিকা গ্রহণ করতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই কার্যকর সুরক্ষা দিতে সক্ষম এই টিকাটি তিন মাসের ব্যবধানে মোট দুই ডোজে প্রয়োগ করা হবে। তবে ভারতে এ টিকার মূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক জনগোষ্ঠী ডেঙ্গুর ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ এই রোগে আক্রান্ত হয়। বৈশ্বিক ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ঘটে ভারতে।

বিশ্বের সবচেয়ে বেশি ডেঙ্গুপ্রবণ ৩০টি দেশের তালিকায় শীর্ষ সারিতে থাকা ভারতে ‘কিউডেঙ্গা’ টিকার অনুমোদন জনস্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত