ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্থানীয় নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানাল ইসি
নিজস্ব প্রতিবেদক: ঋণখেলাপি ও বিলখেলাপিদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না রাখার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিকত্বধারী এবং লাভজনক পদে থাকা ব্যক্তিদেরও নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে আইন সংশোধন এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধির প্রস্তাবিত সংশোধনী নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
আখতার আহমেদ বলেন, ঋণখেলাপির ক্ষেত্রে দুটি বিষয় রয়েছে একটি ঋণগ্রহীতা, অন্যটি গ্যারান্টার। ব্যক্তিগতভাবে ঋণগ্রহীতা তো রয়েছেনই, পাশাপাশি গ্যারান্টারদেরও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার প্রস্তাবে কমিশন নীতিগতভাবে সম্মতি দিয়েছে।
তিনি জানান, শুধু ঋণখেলাপিই নয়, বিলখেলাপিদেরও নির্বাচনে অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাব করা হয়েছে। বিদ্যুৎ বিল, ভূমি কর, ওয়াসা কিংবা এ ধরনের সেবাদানকারী প্রতিষ্ঠানের কোনো বিল বকেয়া থাকলে তা ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক যাই হোক না কেন সেটিও অযোগ্যতার কারণ হবে।
এমপিওভুক্ত শিক্ষকদের বিষয়ে আখতার আহমেদ বলেন, কমিশনের মতে তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। সে অনুযায়ী তাদের নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য করার প্রস্তাব করা হয়েছে।
দ্বৈত নাগরিকত্বধারীদের বিষয়ে তিনি বলেন, কমিশনের মত অনুযায়ী তারাও নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাবেন না। এর কারণ হিসেবে তিনি সংবিধানের সংশ্লিষ্ট বিধানের কথা উল্লেখ করেন।
এ ছাড়া লাভজনক পদে থাকা ব্যক্তিদের ক্ষেত্রেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, লাভজনক পদে থেকে কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
ইসির জ্যেষ্ঠ সচিব জানান, আইন সংশোধনের পাশাপাশি ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিতেও প্রয়োজনীয় পরিবর্তনের প্রস্তাব আনা হবে।
তিনি বলেন, আইন সংশোধনের বিষয়টি একটি আইনগত প্রক্রিয়া। এ বিষয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠাবে। স্থানীয় সরকার বিভাগ প্রস্তাবগুলো উপযুক্ত মনে করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
আইন চূড়ান্ত করার বিষয়ে আখতার আহমেদ বলেন, আইন চূড়ান্ত করার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই। কমিশন কেবল কিছু প্রস্তাব ও সুপারিশ করছে। আইন চূড়ান্ত করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত