ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
সৌদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবকে নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তির খসড়া প্রস্তুত করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন না পাওয়ায় চুক্তিটি এখনো কার্যকর হয়নি।
জানা গেছে, ২০১৫ সালের অক্টোবরেই চুক্তি-সংক্রান্ত আলোচনা শেষ হলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধের কারণে এতে সই করতে দেরি করছেন ট্রাম্প। পাশাপাশি মার্কিন কংগ্রেসে দুই দলের বিরোধিতার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে পারমাণবিক বোমা তৈরির অন্যতম প্রধান প্রযুক্তি হিসেবে বিবেচনা করা হয়। সাধারণত বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য অধিকাংশ দেশ নিজস্বভাবে ইউরেনিয়াম সমৃদ্ধ না করে বিদেশ থেকে তা আমদানি করে। তবে বিশেষজ্ঞদের মতে, কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকলে এই চুক্তির মাধ্যমে সৌদি আরব ভবিষ্যতে পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জনের পথ পেয়ে যেতে পারে।
এর আগে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তবে সৌদি আরবও একই পথে হাঁটবে।
সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হিসেবে উঠে এসেছে, চুক্তির খসড়ায় জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএর কঠোর তদারকির বিধান রাখা হয়নি। ফলে সংস্থাটি প্রয়োজন হলে সৌদি আরবের সন্দেহভাজন পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের সুযোগ পাবে না। পুরো বিষয়টি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক চুক্তির আওতায় পরিচালিত হবে।
এর আগে ২০০৯ সালে সংযুক্ত আরব আমিরাত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তির দাবি থেকে সরে এসে কঠোর আন্তর্জাতিক নিয়ম মেনে পারমাণবিক চুক্তি করেছিল। এই মডেলটি আন্তর্জাতিক পরিসরে পারমাণবিক নিরাপত্তার ‘গোল্ড স্ট্যান্ডার্ড’ হিসেবে পরিচিত।
বিশেষজ্ঞদের একাংশের মতে, সৌদি আরবের হাতে এই প্রযুক্তি তুলে দেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ দেশটি যেকোনো সময় সংশ্লিষ্ট স্থাপনাগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে পারে। অন্যদিকে, চুক্তির সমর্থকদের দাবি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প বড় ধরনের বাণিজ্যিক সুবিধা পাবে।
তাদের আরও যুক্তি, যুক্তরাষ্ট্র এই চুক্তি না করলে সৌদি আরব বিকল্প হিসেবে রাশিয়া বা চীনের কাছ থেকে আরও সহজে একই প্রযুক্তি সংগ্রহ করতে পারে। তবে বিরোধীদের আশঙ্কা, এভাবে আন্তর্জাতিক মানদণ্ড শিথিল করা হলে বিশ্বব্যাপী পারমাণবিক অস্ত্রের বিস্তার ঠেকানো আরও কঠিন হয়ে পড়বে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর