×

ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

ডাকসুর উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ ২০২৬’ শুক্রবার

২০২৬ জুলাই ২১ ১৪:২৬:৩৬

ডাকসুর উদ্যোগে ‘সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ ২০২৬’ শুক্রবার

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ‘সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ ২০২৬’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করেছে। আগামী ২৫ জুলাই (শুক্রবার) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হবে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কর্মশালায় অংশগ্রহণকারীরা সাইবার সিকিউরিটির মৌলিক ধারণা, সোশ্যাল মিডিয়া সুরক্ষা ও নিরাপত্তা, এআইভিত্তিক হুমকি শনাক্তকরণ, সাইবার হাইজিন চর্চা, সাইবার ক্যারিয়ার বিষয়ে করণীয়, কেস স্টাডি এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে উপস্থিত থাকবেন আরিফ মঈনউদ্দীন, সাইবার সিকিউরিটি গবেষক ও প্রধান নির্বাহী, সাইবার কমান্ড। সেশন পরিচালনা করবেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু।

আয়োজকরা জানিয়েছেন, কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য স্ন্যাকস এবং অনলাইন সার্টিফিকেট প্রদান করা হবে। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত