ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
গ্রেপ্তার হলেন রাহুল গান্ধী
আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপের প্রতিবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিরোধী দলগুলোর রাতভর অবস্থান কর্মসূচির চেষ্টা ভণ্ডুল করে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় দেশটির বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে, প্রিয়াঙ্কা গান্ধী বঢরা এবং সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবসহ শীর্ষ বিরোধী নেতাদের আটক করে বাসে তুলে নিয়ে যায় পুলিশ।
এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোককল্যাণ মার্গ ও প্রধানমন্ত্রীর বাসভবনের মতো অত্যন্ত সংবেদনশীল উচ্চ নিরাপত্তাবেষ্টিত এলাকায় যেকোনো ধরনের অবস্থান-বিক্ষোভ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছিলেন। তবে সরকারের সেই নির্দেশ উপেক্ষা করেই মঙ্গলবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের অদূরে অবস্থান ধর্মঘটের প্রস্তুতি নেন বিরোধী শিবিরের সংসদ সদস্য ও শীর্ষ নেতারা।
এদিকে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে দেশবাসীর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
পোস্টে তিনি লেখেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলা মানে প্রতিটি ভারতীয় পরিবারের ওপর হামলা। প্রধানমন্ত্রী মোদী মনে করেন যে তিনি কোনো জবাব না দিয়েই, কোনো পরিণতির মুখোমুখি না হয়েই পার পেয়ে যাবেন পারবেন না, এবার তো একেবারেই না। আমি প্রত্যেক দেশপ্রেমিক ভারতীয়ের কাছে আবেদন জানাই, যিনি বিশ্বাস করেন যে আমাদের শিক্ষার্থীদের ন্যায়বিচার পাওয়া উচিত প্রধানমন্ত্রী আবাসের সামনে আমাদের সঙ্গে যোগ দিন। ভারতের শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না।’
রাহুল গান্ধীর এই আহ্বানের পরপরই ৭ নম্বর লোককল্যাণ মার্গ ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও এবং রাতভর অবস্থান কর্মসূচির চেষ্টা নস্যাৎ করে দিয়ে বিরোধী নেতাদের আটক করে সেখান থেকে সরিয়ে দেয় দিল্লি পুলিশ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি