ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালে আধুনিক মোবাইল নেটওয়ার্ক স্থাপনে ৪৭ কোটি ৬৩ লাখ টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। চলতি বছর থেকে শুরু হয়ে ২০২৭ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করবে টেলিটক বাংলাদেশ লিমিটেড।
এরই মধ্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রকল্পটির অনুমোদন দিয়েছেন। আগামীকাল বুধবার অবগতির জন্য এটি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হবে। সচিবালয়ে অনুষ্ঠেয় ওই সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমান।
এ বিষয়ে পরিকল্পনা সচিব এসএম শাকিল আকতার আগামীর সময়কে বলেন, প্রকল্পটির মোট ব্যয় ৫০ কোটি টাকার নিচে হওয়ায় ক্ষমতাবলে এটি অনুমোদন করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী। এ ধরনের অনুমোদিত প্রকল্প একনেককে অবহিত করা হয়। সে অনুযায়ী প্রকল্পটি উপস্থাপন করা হচ্ছে। তবে এ বিষয়ে কোনো আলোচনা হবে না।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগ সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার। সেখানে যাত্রী ও সংশ্লিষ্ট সবার জন্য মানসম্মত মোবাইল নেটওয়ার্ক নিশ্চিত করতেই এই প্রকল্প নেওয়া হয়েছে। এর মাধ্যমে তৃতীয় টার্মিনাল এলাকায় আগত দেশি-বিদেশি যাত্রী, ভিআইপি, আন্তর্জাতিক মিশন এবং বিমানবন্দর-সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুতগতির, নিরবচ্ছিন্ন ও উন্নতমানের মোবাইল যোগাযোগসেবা দেওয়া হবে।
প্রকল্পের আওতায় সর্বাধুনিক ৪জি ও ৫জি প্রযুক্তিভিত্তিক নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন, নেটওয়ার্কের সক্ষমতা বৃদ্ধি, কভারেজ সম্প্রসারণ, ডেটা বহনক্ষমতা বৃদ্ধি এবং উচ্চমানের রোমিং সেবা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বার্ষিক যাত্রী পরিবহন সক্ষমতা প্রায় ১ কোটি ৮৫ লাখ (১৮ দশমিক ৫ মিলিয়ন), যা ২০২৬ সাল পর্যন্ত পর্যাপ্ত বলে অনুমান করা হয়েছে। ২০১৪ সালে এই বিমানবন্দর দিয়ে প্রায় ৯ দশমিক ১ মিলিয়ন যাত্রী এবং প্রায় ২ লাখ ৪৮ হাজার টন কার্গো পরিবহন করা হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ১৯০টি আন্তর্জাতিক ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালিত হচ্ছে। বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রম পরিচালনা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান বিমান গ্রাউন্ড হ্যান্ডলিং।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নবনির্মিত টার্মিনাল-৩, এক্সপোর্ট কার্গো টার্মিনাল ও ইমপোর্ট কার্গো টার্মিনাল এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক দেশি-বিদেশি যাত্রী, এয়ারলাইন কর্মী, গ্রাউন্ড হ্যান্ডলিং স্টাফ, সরকারি সংস্থা, আন্তর্জাতিক সংস্থা এবং কার্গো অপারেটর তথ্য ও যোগাযোগপ্রযুক্তিনির্ভর সেবার ওপর নির্ভরশীল। আধুনিক এভিয়েশন অপারেশন, যাত্রীসেবা, ন্যাভিগেশন, নিরাপত্তা পর্যবেক্ষণ এবং জরুরি সাড়া দেওয়ার কার্যক্রমে নিরবচ্ছিন্ন ও উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক এখন অপরিহার্য অবকাঠামো।
তাদের ভাষ্য, টেলিটক ও অন্যান্য অপারেটরের নেটওয়ার্ক কভারেজ বিমানবন্দর এলাকার আশপাশে থাকলেও নবনির্মিত টার্মিনাল-৩, এক্সপোর্ট কার্গো টার্মিনাল ও ইমপোর্ট কার্গো টার্মিনালের ভবন, ইমিগ্রেশন এলাকা, ব্যাগেজ হল, চেক-ইন কাউন্টার, ভিআইপি লাউঞ্জ, এপ্রন, র্যাম্প, কনকোর্সসহ গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ স্থানে পর্যাপ্ত ইন-বিল্ডিং কভারেজ ও প্রয়োজনীয় ডেটা সক্ষমতা নেই।
এ ছাড়া বিমানবন্দরের ঘন অবকাঠামো, কংক্রিট ও ধাতব কাঠামো, নিরাপত্তাবেষ্টিত এলাকা এবং যাত্রীর উচ্চ ঘনত্বের কারণে সিগন্যাল প্রবেশে সীমাবদ্ধতা তৈরি হয়। এর ফলে কল ড্রপ, ধীরগতির ইন্টারনেট, দুর্বল সিগন্যাল এবং নেটওয়ার্ক কনজেশনের মতো সমস্যা দেখা দেয়। নিরাপত্তাজনিত কারণে নতুন টাওয়ার বা উন্মুক্ত স্থানে বিটিএস স্থাপনের সুযোগও সীমিত। এসব সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে অ্যাকটিভ ডিস্ট্রিবিউটেড অ্যান্টেনা সিস্টেম (অ্যাকটিভ ডিএএস) ভিত্তিক ইনডোর নেটওয়ার্ক সমাধান বাস্তবায়নের লক্ষ্যেই প্রকল্পটি নেওয়া হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে