ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মিয়ানমার সীমান্তের গুলিতে টেকনাফে শিশুর মৃ'ত্যু
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের রেশ এসে পড়েছে বাংলাদেশের ভেতরেও। টেকনাফ সীমান্তের ওপার থেকে ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে প্রাণ হারিয়েছে এক শিশু।
রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের তেচ্ছিব্রিজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম আফনান আরা (১২)। সে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ জসিমের কন্যা।
শিশুটির মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ এলাকাবাসী তেচ্ছিব্রিজ এলাকায় কক্সবাজার–টেকনাফ মহাসড়ক অবরোধ করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সড়কে অবস্থান করছেন।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের সময় ছোড়া গুলিতে সীমান্তের এপারে থাকা একটি শিশু নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত দুই থেকে তিন দিন ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ওই সংঘর্ষ থেকেই গুলি ছুটে এসে এ প্রাণহানির ঘটনা ঘটেছে বলে তাদের ধারণা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক