ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্বর্ণবাজারে নতুন রেকর্ড
নিজস্ব প্রতিবেদক: দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কার খবর এলো। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার প্রভাবে স্থানীয় বাজারে সোনার মূল্য বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে, ফলে ভালো মানের সোনার দাম উঠে গেছে রেকর্ড দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায়।
শনিবার (১০ জানুয়ারি) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই মূল্যবৃদ্ধির তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, নতুন এই দর আগামীকাল রোববার (১১ জানুয়ারি) থেকে সারা দেশে কার্যকর হবে।
বাজুসের ব্যাখ্যায় বলা হয়েছে, বৈশ্বিক বাজারে তেজাবি বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারেও সোনার দাম সমন্বয় করা হয়েছে।
আন্তর্জাতিক স্বর্ণ ও রুপার দামের তথ্য বিশ্লেষণকারী ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। বর্তমানে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪ হাজার ৫০০ মার্কিন ডলারের বেশি অবস্থান করছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে দুই লাখ ১৭ হাজার ৫৩৪ টাকায়, ১৮ ক্যারেটের প্রতি ভরি দাম এক লাখ ৮৬ হাজার ৪৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২৩ টাকা।
সোনার দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। আগের দরেই রুপা বিক্রি হচ্ছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৫ হাজার ৯২৫ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৬৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৮৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ৬৩৯ টাকা নির্ধারিত রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ