ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
চীন-বাংলাদেশের নজরদারিতে নৌঘাঁটি বানাচ্ছে ভারত
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের নৌবাহিনী পশ্চিমবঙ্গের হলদিয়া নদীতে একটি নতুন নৌঘাঁটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে বঙ্গোপসাগরে বাংলাদেশের পাশাপাশি চীনের ক্রিয়াকলাপ পর্যবেক্ষণ করা যায়। আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি কমাতে এবং সামুদ্রিক উপস্থিতি বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি ভারতের প্রতিরক্ষা সূত্রে জানানো হয়েছে, যা ইন্ডিয়া টুডে প্রতিবেদন করেছে।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বঙ্গোপসাগরে ক্রমবর্ধমান চীনা নৌ-তৎপরতা এবং বাংলাদেশ ও পাকিস্তানকে ঘিরে পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ভারত এই পদক্ষেপ নিয়েছে। তবে নতুন ঘাঁটিতে কোনো বৃহৎ যুদ্ধস্ত্র বা অতিরিক্ত সৈন্য মোতায়েন হবে না।
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হলদিয়া ঘাঁটিটি মূলত একটি নৌ ‘ডিটাচমেন্ট’ হিসেবে কাজ করবে। এখানে ছোট যুদ্ধজাহাজ এবং আনুমানিক ১০০ জন কর্মকর্তা ও নাবিক মোতায়েন করা হবে। এটি পূর্ণাঙ্গ কোনো কমান্ড সেন্টার হিসেবে কার্যকর হবে না।
ভারতের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন জানায়, নৌবাহিনী ইতিমধ্যেই ঘাঁটি তৈরির প্রাথমিক কাজ শুরু করেছে। এখানে ফার্স্ট ইন্টারসেপ্টর ক্রাফট এবং নিউ ওয়াটার জেট ফার্স্ট অ্যাটাক ক্রাফট রাখা হবে। পাশাপাশি CRN-91 গান এবং নাগাস্ত্রা সিস্টেমের মতো লয়টারিং মিউনিশন সক্ষমতা থাকবে, যা নজরদারি ও আঘাতের সক্ষমতা আরও বাড়াবে। তবে জেটি নির্মাণ এখনও শুরুর পর্যায়ে নেই।
হলদিয়া ডক কমপ্লেক্সের বিদ্যমান অবকাঠামোও ঘাঁটির কাজে ব্যবহার করা হবে। এর ফলে অতিরিক্ত অবকাঠামো তৈরি না করেই দ্রুত ঘাঁটিটি কার্যকর করা সম্ভব হবে। প্রাথমিক পর্যায়ে একটি নির্দিষ্ট জেটি ও তীরভিত্তিক সহায়ক পরিকাঠামো নির্মাণ করা হবে। হলদিয়া কলকাতা থেকে প্রায় ১০০ কিমি দূরে এবং বঙ্গোপসাগরের তীরে অবস্থিত।
বিশেষজ্ঞরা বলছেন, এই পদক্ষেপের পেছনে একাধিক কারণ রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল চীনের পিপলস লিবারেশন আর্মি নেভি-এর ক্রমবর্ধমান উপস্থিতি, সমুদ্রপথে অনুপ্রবেশের ঝুঁকি এবং বাংলাদেশ থেকে ভারতে অবৈধ প্রবেশের ঘটনা।
সামুদ্রিক নিরাপত্তা, আঞ্চলিক পর্যবেক্ষণ এবং ভারতের প্রধান নিরাপত্তা প্রদানের ভূমিকাকে আরও শক্তিশালী করতে এই নৌ মোতায়েন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ঘাঁটির নাম এখনও নির্ধারণ করা হয়নি এবং ভারতীয় সরকারের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ