ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
নোবেল ভাগাভাগিতে রাজি ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর দেশটির বিরোধী নেতা এবং এবারের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো তাঁর পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব দেন। এই প্রস্তাবকে সানন্দে গ্রহণ করতে রাজি হন মার্কিন প্রেসিডেন্ট।
গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে মাচাদোর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি এই 'উপহার' গ্রহণ করবেন।
তবে এই পরিকল্পনায় বাধা সৃষ্টি করেছে নোবেল কমিটি। তারা স্পষ্টভাবে জানিয়েছে, নোবেল পুরস্কার কোনোভাবেই হস্তান্তর বা ভাগাভাগি করা যায় না।
শুক্রবার নরওয়েজিয়ান নোবেল কমিটি ও নোবেল ইনস্টিটিউট এক যৌথ বিবৃতিতে জানিয়েছে, “একবার নোবেল পুরস্কার ঘোষণা করা হলে তা আর প্রত্যাহার, ভাগাভাগি বা অন্য কাউকে হস্তান্তর করা যাবে না। কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত এবং সব সময়ের জন্য প্রযোজ্য।”
এর আগে বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি শুনেছি তিনি (মাচাদো) আগামী সপ্তাহে আসছেন। আমি তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” তিনি আরও বলেন, মাচাদোর প্রস্তাবিত পুরস্কার গ্রহণ করা তার জন্য হবে ‘বিরাট সম্মান’।
নোবেল নিয়ে এই আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। ভেনেজুয়েলা সরকার জানিয়েছে, তাদের কূটনীতিকদের একটি দল শিগগিরই ওয়াশিংটনে পৌঁছাবে।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলা বিষয়ক মার্কিন ইউনিটের কূটনীতিক ও নিরাপত্তা কর্মীরা শুক্রবার কারাকাসে পৌঁছেছেন। এই দলে অন্তর্ভুক্ত আছেন অন্তর্বর্তীকালীন শার্জ দ্য অ্যাফেয়ার্স জন ম্যাকনামারাও।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)