ঢাকা, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরকারি সম্পত্তি ক্ষতি হলে কঠোর পদক্ষেপ নেবে ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সেনাবাহিনী ও ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দেশজুড়ে বিক্ষুব্ধ জনতার জন্য আজ শনিবার এক ধরনের ‘রেড লাইন’ ঘোষণা করেছে। দেশটির সরকারি টেলিভিশনে সম্প্রচারিত পৃথক বিবৃতিতে এই সতর্কবার্তা দেওয়া হয়।
আইআরজিসি জানিয়েছে, “গত দু’রাত ধরে সন্ত্রাসীরা সামরিক ও আইন প্রয়োগকারী বাহিনীর ঘাঁটিগুলো দখলের চেষ্টা করছে, নাগরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের হত্যা করছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ ঘটাচ্ছে। এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। রাষ্ট্র ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার স্বার্থে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
সামরিক বাহিনীও একই দিনে পৃথক বিবৃতিতে জানিয়েছে, তারা “জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো এবং সরকারি সম্পত্তি রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ।”
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে ইরানের মুদ্রা ইরানি রিয়েলের অবনতি ও অসহনীয় মূল্যস্ফীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এই পরিস্থিতিতে রাজধানী তেহরানের বিভিন্ন বাজারে গত ২৮ ডিসেম্বর পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ধর্মঘট বিক্ষোভের সূত্রপাত করে।
পরবর্তী কয়েক দিনে দেশটির ৩১টি প্রদেশের প্রায় সব শহর ও গ্রামে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বর্তমানে আন্দোলনকারীরা পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছেন।
ক্ষমতাসীন ইসলামপন্থি সরকারও বিক্ষোভ দমাতে দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করেছে। একই সঙ্গে ইন্টারনেট ও মোবাইল সংযোগও বিচ্ছিন্ন করা হয়েছে।
মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী, বিক্ষোভের প্রথম ১৩ দিনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সরকারকে বারবার সতর্ক করেছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি সরকার বিক্ষোভ দমন করতে কঠোর পদক্ষেপ নেয়, তবে যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা গ্রহণ করতে পারে। এ পর্যন্ত তিনি চারবার এই সতর্কবার্তা দিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে
- ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ