ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানজুড়ে বিক্ষোভ, মার্কিন হস্তক্ষেপ চাইলেন ক্রাউন প্রিন্স পাহলভি
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী আন্দোলন দমন করতে ব্যাপক সহিংসতার অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে দেশটির নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি আন্দোলনরত জনগণের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা চেয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে রেজা পাহলভি বলেন, ইরানের পরিস্থিতি এখন জরুরি পর্যায়ে পৌঁছেছে। তিনি অভিযোগ করেন, লাখ লাখ নিরস্ত্র বিক্ষোভকারীর ওপর প্রকাশ্যে গুলি চালানো হয়েছে এবং ক্ষমতা ধরে রাখার শেষ উপায় হিসেবে সহিংসতা বেছে নিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।
বার্তায় তিনি আরও জানান, সরকার জনগণের কণ্ঠ রোধ করতে পুরো দেশের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে। ইন্টারনেট, মোবাইল নেটওয়ার্ক ও ল্যান্ডলাইন—সব কার্যত অচল হয়ে পড়েছে। ফলে বিক্ষোভের প্রকৃত পরিস্থিতি ও হতাহতের খবর বাইরে পৌঁছানো কঠিন হয়ে উঠেছে।
ইরানে চলমান এই আন্দোলনের পেছনে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকট বড় ভূমিকা রেখেছে। ইরানি রিয়ালের অব্যাহত দরপতন, লাগামছাড়া মূল্যস্ফীতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮ ডিসেম্বর তেহরানের বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেন, যা পরে গণবিক্ষোভে রূপ নেয়।
অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন রাজধানী ছাড়িয়ে দেশের ৩১টি প্রদেশে ছড়িয়ে পড়ে। শহর ও গ্রাম—সবখানেই বিক্ষোভ তীব্র আকার ধারণ করে এবং বর্তমানে ইরান কার্যত অচল অবস্থায় রয়েছে বলে জানা যাচ্ছে।
বিক্ষোভ দমনে সরকারও কঠোর অবস্থান নিয়েছে। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গতকাল ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করা হয়।
মার্কিন সাময়িকী টাইমসের তথ্য অনুযায়ী, টানা ১৩ দিনের আন্দোলনে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর গুলিতে এ পর্যন্ত দুই শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে আন্দোলন শুরুর পর থেকেই ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষমতাসীন সরকারকে সতর্ক করে আসছেন। তিনি একাধিকবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সহিংসভাবে আন্দোলন দমন করা হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। জানা গেছে, এ পর্যন্ত চারবার এমন হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি