ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
১২ ফেব্রুয়ারির গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান উপদেষ্টার
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের ক্ষমতা জনগণের হাতে রাখতে হলে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়া অত্যাবশ্যক।
রোববার (১১ জানুয়ারি) গুলশান-২-এর নগর ভবনে আয়োজিত ‘নাগরিক পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেব। সেই দিনে দু’টি ভোট দেওয়ার সুযোগ থাকবে। প্রথমটি সংসদ নির্বাচন। কাকে ভোট দেবেন, সেটা ভালোভাবে চিন্তা করে ভোট দিন; যাতে পরে অনুতাপ না হয়। একই দিনে দ্বিতীয় ভোট হবে গণভোট। এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “দেশবাসী যদি সত্যিই সংস্কার চায়, তবে উত্তরটি অবশ্যই ‘হ্যাঁ’ হতে হবে। এই সুযোগ হাতছাড়া হলে ক্ষমতার ভারসাম্য ফেরানোর সম্ভাবনা বহু বছরের জন্য বিলীন হয়ে যেতে পারে।”
গণভোটের প্রস্তাবনা পড়া ও বোঝার গুরুত্বে উপদেষ্টা বলেন, “সরকারের দেওয়া তথ্য খতিয়ে দেখে সংস্কারের পক্ষে মতামত দিতে হবে। তরুণদেরও সচেতন থাকতে হবে। যেভাবে তারা স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করেছে, সেই অর্জনকে বৃথা যেতে দেবেন না।”
সৈয়দা রিজওয়ানা আরও বলেন, “ভয়কে আমাদের জয় করতে হবে। বাংলাদেশের মানুষ বারবার ভয়কে জয় করেছে। তরুণরা যে আত্মবিসর্জন দিয়ে গণতন্ত্রের ভিত্তি গড়েছে, তার প্রতিফলন আমরা ১২ ফেব্রুয়ারির ভোটে দেখতে পাব।”
উল্লেখ্য, অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নগর উন্নয়ন ও নাগরিক দায়িত্ববোধে অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘নাগরিক পদক-২০২৫’ প্রদান করে।
ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্থানীয় সরকার সচিব রেজাউল মাকছুদ জাহেদী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মাহমুদুল হাসান, লেখক ও গণবুদ্ধিজীবী সলিমুল্লাহ খান, এবং ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল