ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঈদে টানা ছুটির পথে সরকারি কর্মচারীরা
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের চাপ সামাল দিতে সরকারি ছুটিতে যুক্ত হতে পারে আরও একদিন। ১৮ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল ফিতর উপলক্ষে ১৯, ২০, ২১, ২২ ও ২৩ মার্চ সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটিও রয়েছে। ফলে ১৮ মার্চ ছুটি ঘোষণা করা হলে ১৬ মার্চ অফিস শেষ করেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের টানা ঈদ ছুটি শুরু হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে এবং যানজট কমাতে ১৮ মার্চ ছুটি ঘোষণার প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। এ বিষয়ে নির্বাহী আদেশ জারির পরিকল্পনা রয়েছে।
দায়িত্বশীল এক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মন্ত্রিসভার বৈঠকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই প্রস্তাব অনুমোদনের সম্ভাবনা রয়েছে। অনুমোদন মিললে ১৬ মার্চ হবে সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস, এরপর থেকেই শুরু হবে দীর্ঘ ঈদ ছুটি।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত