ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ছয় জেলার এসপিসহ পুলিশের ১০ কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক: পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। ছয় জেলার পুলিশ সুপার (এসপি)সহ মোট ১০ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। বগুড়া ও বরিশালসহ গুরুত্বপূর্ণ কয়েকটি জেলায় এই পরিবর্তন এসেছে।
বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বদলির বিষয়টি জানানো হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে এবং খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)–এর উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকারকে খাগড়াছড়িতে দায়িত্ব দেওয়া হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমানকে নোয়াখালী পিটিসিতে এবং ডিএমপির ডিসি মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহে পদায়ন করা হয়েছে। সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে পাঠানো হয়েছে।
এ ছাড়া জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. ডাবের সাদেককে সিলেটে এবং ডিএমপির ডিসি মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরে বদলি করা হয়েছে। বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলায় দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে স্পষ্ট করে বলা হয়েছে, এই বদলির আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত