ঢাকা, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
ইরানে হামলা করতে পারে ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা তীব্রতর হওয়ায় দেশটির প্রতি আবারও কঠোর সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলার নির্দেশ দিতেও তিনি প্রস্তুত।
শুক্রবার (৯ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান এখন বড় সংকটে রয়েছে। তাঁর দাবি, ইরানের জনগণ এমন কিছু শহরের নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে, যা কয়েক সপ্তাহ আগেও অকল্পনীয় ছিল। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ওরা যদি গুলি চালায়, আমরাও গুলি চালাবো।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ইরানের বিভিন্ন শহরে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বন্ধ করে দিয়েছে।
এর আগে গত জুনে ইরানে বোমা হামলার নির্দেশ দেওয়ার কথা স্মরণ করে ট্রাম্প বলেন, তিনি বিক্ষোভকারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তাঁর ভাষায়, “আমি শুধু আশা করি, বিক্ষোভকারীরা নিরাপদ থাকবে। এই মুহূর্তে পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক।”
অধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, টানা দুই সপ্তাহের বিক্ষোভে এখন পর্যন্ত বহু মানুষ নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও নিরাপত্তা বাহিনীর অভিযানের দৃশ্য প্রচার করা হয়েছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, রাতভর সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
এর আগে শুক্রবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি চলমান বিক্ষোভকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ আখ্যা দেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রসহ বিদেশি শক্তিগুলো এই অস্থিরতা উসকে দিচ্ছে। খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিক্ষোভকারীরা জনসম্পদ ধ্বংস করছে এবং বিদেশিদের ভাড়াটে হিসেবে কাজ করছে। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিযুক্ত করে বলেন, তাঁর হাত ইরানিদের রক্তে রঞ্জিত।
বিদেশভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৮ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ৪৮ জন বিক্ষোভকারী।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে সরকারের প্রতি জনগণের প্রকৃত অভিযোগ শোনার কথা বলেছেন। তবে সরকারের অন্যান্য মহল স্পষ্ট করে জানিয়েছে, বিদেশি শক্তির মদদপুষ্ট আন্দোলনের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না।
আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, তেহরানের বহু নাগরিক পুলিশ থেকে সতর্কবার্তা পেয়েছেন—সহিংসতা চলছে এমন এলাকাগুলো এড়িয়ে চলতে। তাঁর মতে, কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ইরানের কুর্দি ও বালুচ অধ্যুষিত এলাকাতেও উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরানি মানবাধিকার সংগঠন হেঙ্গাও জানিয়েছে, শুক্রবার নামাজের পর বালুচ-অধ্যুষিত জাহেদানে বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বেশ কয়েকজন আহত হন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৪ এপ্রিল)
- শিক্ষকদের বদলি আবেদনের সম্ভাব্য সময় জানাল মন্ত্রণালয়
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবির নতুন প্রো-ভিসি অধ্যাপক ড. আবদুস সালাম
- ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স আনতে প্রবাসীদের উৎসাহের আহ্বান তথ্যমন্ত্রীর
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- বাংলাদেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ইউনিভার্সিটি
- সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুখবর
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- শিক্ষক-শিক্ষার্থী ও দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের নববর্ষের শুভেচ্ছা
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ঋণ জটিলতা ও লোকসানের পাহাড়, তবুও রহস্যজনকভাবে বাড়ছে কোম্পানির শেয়ারদর
- আগের মালিকদের হাতে ফিরছে একীভূত পাঁচ ইসলামী ব্যাংক