ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
২২ জানুয়ারি নির্বাচনী প্রচারণায় নামছেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলের সূত্র জানায়, প্রচারণার সূচনা হবে সিলেট থেকে, যেখানে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)–এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ শুরু করবেন।
দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত থাকার পর ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দেশে ফেরার মাত্র কয়েক দিনের মধ্যে ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু ঘটে। এই শোকঘণ্টার ১০ দিন পর শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলীয় চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী মাঠে নামার আগে তিনি দলের সকল কার্যক্রম এবং ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের পরিকল্পনা চূড়ান্ত করেছেন।
শনিবার ঢাকার একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি বলেন, আমি নির্বাচনে রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে অংশ নিচ্ছি। স্বাভাবিকভাবেই ২২ জানুয়ারি থেকে আমাদের সমস্ত পরিকল্পনা জনগণের সামনে উপস্থাপন করা হবে।
দলীয় সূত্র আরও জানায়, নির্বাচনী প্রচারণা চলাকালীন তারেক রহমান বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচনী কার্যক্রমের তত্ত্বাবধান করবেন এবং ভোটারদের সঙ্গে সরাসরি মিটিং ও জনসভা করবেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?