ঢাকা, শনিবার, ৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
নতুন দুঃসংবাদ পেল আওয়ামী লীগ
ডুয়া ডেস্ক: ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার চলমান গণআন্দোলনের প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে। এবার সেই নিষেধাজ্ঞার আওতায় আসছে দলটির অনলাইন কার্যক্রমও।
শনিবার (১০ মে) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, শুধু মাঠপর্যায়ের নয়, ডিজিটাল প্ল্যাটফর্মেও আওয়ামী লীগ এখন থেকে কোনো কার্যক্রম চালাতে পারবে না।
এ নির্দেশনার পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলসহ অনলাইন উপস্থিতি নিষিদ্ধ করার প্রক্রিয়া শুরু করেছে।
রোববার (১১ মে) ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, "সরকারি পরিপত্র জারির পর বিটিআরসির মাধ্যমে মেটা ও অন্যান্য অনলাইন প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। আমরা দ্রুত নিষেধাজ্ঞা কার্যকর করতে প্রস্তুত।"
প্রসঙ্গত, নিষিদ্ধ ঘোষণার পর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি প্রতিবাদমূলক পোস্ট দেওয়া হয় এবং পরে দলটির পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তবে ওই পেজ থেকে নিয়মিত উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগ রয়েছে, যা ইতোমধ্যে সরকারের নজরে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম সান মারিনো ম্যাচ: সরাসরি দেখা যাবে এখানে LIVE
- বাংলাদেশ বনাম সান মারিনো ফুটবল ম্যাচ, দেখুন একাদশ-দেখার উপায়
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী
- বাংলাদেশ বনাম আফগানিস্তানের ফুটবল ম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম সান মারিনোম্যাচ: এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঢাবির এসএম হলের নতুন প্রভোস্ট অধ্যাপক আবদুস সালাম
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব