ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ফের শাহবাগ ব্লকেড
ডুয়া ডেস্ক: আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন এবং আহতদের জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করার দাবিতে আজ রোববার (১১ মে) সকাল থেকে শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত অংশগ্রহণকারীরা।
আন্দোলনকারীরা জানান, তারা কোনো রাজনৈতিক দলের ছত্রছায়ায় আন্দোলন করছেন না এবং জুলাই বিপ্লবকে রাজনীতির শিকার হতে দিতে চান না। আহতরা স্পষ্টভাবে জানিয়েছেন, যতদিন তারা বেঁচে আছেন ততদিন আওয়ামী লীগ বা তাদের সহযোগীদের পুনর্বাসন মেনে নেওয়া হবে না।
তাদের দাবি, আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে যেন কোনো 'নাটক' না হয় বরং আইন প্রয়োগের মাধ্যমে দলটিকে চিরতরে নিষিদ্ধ করা হোক। আন্দোলনকারীরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং সেখানেই থেকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ঘোষণা চান।
আহতদের চিকিৎসা নিয়ে আন্দোলনকারীরা বলেন, তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজীবন উন্নত চিকিৎসা নিশ্চিত করার লিখিত ঘোষণা চান। যতদিন এসব দাবি পূরণ না হবে ততদিন তারা কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন।
অবরোধের কারণে শাহবাগ ও আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। সকাল থেকেই শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও পথচারীরা চরম দুর্ভোগে পড়েছেন। আহতদের পরিবার ও সহযোদ্ধারাও এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে অংশ নিয়েছেন।
শাহবাগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেড়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার (৯ মে) প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি সমাবেশ শেষে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে ছাত্র-জনতা। শনিবারও সারাদিন সেখানে সমাবেশ করেন তারা। সেই কর্মসূচিতে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও ইসলামী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি