ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সীমান্তে বাড়তি সতর্কতায় প্রস্তুত বিজিবি
ডুয়া ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের কিছু মুসলমান জনগোষ্ঠীকে বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করানোর চেষ্টা চলছে বলে সাম্প্রতিক সময়ে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। তবে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি, যাদের বাংলাদেশি বলা হচ্ছে, তাদের অধিকাংশই প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক এবং বহু প্রজন্ম ধরে সেখানেই বসবাস করছেন।
এই পরিস্থিতিতে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের আশঙ্কায় সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিশেষ করে মৌলভীবাজার জেলার ভারতসংলগ্ন সীমান্ত এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।
শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) তথ্য অনুযায়ী, জেলার কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলাজুড়ে বিস্তৃত ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে টহল জোরদার করা হয়েছে। এখন আগের তুলনায় আরও বেশি সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন রয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, “বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি। প্রতিটি সন্দেহজনক চলাচল নজরদারির আওতায় আনা হয়েছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)