ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ভারতের ৩২ বিমানবন্দর বন্ধ ঘোষণা
ডুয়া ডেস্ক: পাকিস্তানের ড্রোন হামলার জবাবে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ৩২টি বেসামরিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে ভারত। শনিবার (১০ মে) ভোরে এ ঘোষণা দেয় ভারতের এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (AAI) ও ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)।
এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই বিমানবন্দরগুলোতে কোনো ফ্লাইট ওঠানামা করতে পারবে না।
বন্ধ ঘোষণা করা বিমানবন্দরগুলো হলো:
আধামপুর, আম্বালা, অমৃতসর, অবন্তিপুর, বাথিন্দা, ভুজ, বিকানের, চণ্ডীগড়, হালওয়ারা, হিন্দন, জয়সালমির, জম্মু, জামনগর, যোধপুর, কান্দলা, কাঙ্গরা, কেশোদ, কিষাণগড়, কুল্লু মানালি, লেহ, লুধিয়ানা, মুন্দ্রা, নালিয়া, পাঠানকোট, পাতিয়ালা, পোরবন্দর, রাজকোট, সারসাওয়া, শিমলা, শ্রীনগর, দোইসে ও উত্তরলাই বিমানবন্দর।
এছাড়া, দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (FIR) অন্তর্গত ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের স্থগিতাদেশের মেয়াদও ১৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ৭ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ নামে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় ৯ মে রাতে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মাসরুস’ শুরু করে, যার আওতায় ভারতের ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে হামলার দাবি করে দেশটি।
এই পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে নিরাপত্তা বিবেচনায় ভারত এসব বিমানবন্দর ও এয়ার রুট সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস